news ব্রেকিং নিউজ
clock
সোনারগাসোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সোনারগাসোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই


সোনারগাসোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই




সোনারগাঁ প্রতিদিন:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে এক অটো-মিশুক চালককে কৌশলে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ১ লক্ষ ৭ হাজার টাকা মূল্যের গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিঘীরপাড় ছোট ব্রিজের পাশে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।


ভুক্তভোগী চালক বিষা বর্মন (৫১) উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের কালাচান বর্মনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।


অভিযোগে যা উল্লেখ করেন, আজ মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তি দিঘীরপাড় যাওয়ার কথা বলে বিষা বর্মনের মিশুক গাড়িটি ভাড়া করেন। গাড়িটি রয়েল রিসোর্ট সংলগ্ন দিঘীরপাড় ছোট ব্রিজের পাশে পৌঁছালে ওই যাত্রী ভাড়া পরিশোধ করে পুনরায় চৌরাস্তা ফেরার কথা বলে গাড়িটি থামিয়ে রাখেন। কিছুক্ষণ পর অপর এক ব্যক্তি সেখানে উপস্থিত হলে যাত্রীবেশী ওই ব্যক্তি চালককে বলেন সামনে থেকে ফাইলটা নিয়ে আসেন, আমি গাড়িতে বসছি। চালক সরল বিশ্বাসে ফাইল আনতে গেলে মাত্র ২ মিনিটের ব্যবধানে ছিনতাইকারীরা গাড়ি ও চালকের বাটন মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়।


স্থানীয় প্রত্যক্ষদর্শী সেলিম জানান, আমরা দেখলাম লোকটা রিক্সা থেকে নেমে আরেকজনের সাথে কথা বলছে। চালক যখন একটু সামনে এগিয়ে গেল, অমনি লোকটা রিক্সার সিটে বসে টান দিয়ে চলে গেল। আমরা ভেবেছিলাম চালকের পরিচিত কেউ, কিন্তু পরে বুঝলাম এটি পরিকল্পিত ছিনতাই।


ভুক্তভোগীর বিষা বর্মন: সর্বস্ব হারিয়ে দিশেহারা বিষা বর্মন বলেন, আমারে ফাইল আনতে পাঠাইয়া ওরা গাড়ি নিয়া পালাইছে। ১ লাখ ৭ হাজার টাকার গাড়িটা নিয়া আমারে পথে বসাইয়া দিছে।


সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ভুক্তভোগী চালক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে।


Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto