news ব্রেকিং নিউজ
clock
সোনারগাঁয়ে প্রশাসন ও র‌্যাব অভিযানে  মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানকে  জরিমানা

সোনারগাঁয়ে প্রশাসন ও র‌্যাব অভিযানে মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানকে জরিমানা

সোনারগাঁয়ে প্রশাসন ও র‌্যাব অভিযানে

মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানকে  জরিমানা 


সোনারগাঁ প্রতিদিন:- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর খালপাড় চেংগাইন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে

২লাখ টাকা জরিমানা করা হয়।


 


বুধবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মেয়াজ ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন।


অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। অভিযানে র‌্যাব-১১ এর বিভিন্ন সদস্য ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


র‌্যাব-১১ এর সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল। অভিযান পরিচালনা করার সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ২শ লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা অবস্থায় ছিল। এ সময় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মহিন ভূঁইয়াকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।


নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুত এবং ভেজাল পণ্য যারা উৎপাদন করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto