news ব্রেকিং নিউজ
clock
হাতপাখার প্রার্থী সৌদি আরবের সাবেক  রাষ্ট্রদূত  গোলাম মসিহ -এর মনোনয়ন বৈধ

হাতপাখার প্রার্থী সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ -এর মনোনয়ন বৈধ

হাতপাখার প্রার্থী সৌদি আরবের সাবেক  রাষ্ট্রদূত  গোলাম মসিহ -এর মনোনয়ন বৈধ




 নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও  সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সৌদি আরবের বাংলাদেশী রাষ্ট্রদূত  আলহাজ গোলাম মসীহ-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


 শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবির।

জেলা প্রশাসক জানান, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থী আলহাজ গোলাম মসিহ -এর দাখিল করা সকল কাগজপত্র, হলফনামা ও প্রয়োজনীয় তথ্য যথাযথ পাওয়া গেছে। কোনো ধরনের ত্রুটি বা আপত্তি না থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় আলহাজ গোলাম মসিহ বলেন, “আমি আল্লাহর ওপর ভরসা রেখে নির্বাচনে অংশগ্রহণ করছি।

জনগণের অধিকার, ন্যায়বিচার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করতে চাই।” তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির সাংগঠনিক কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়ার পর গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছেন আলহাজ গোলাম মসিহ।

এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামবেন প্রার্থীরা।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto