সোনারগাঁও জামপুরে ৪৭ পিছ ইয়াবাসহ দুই যুবক আটক
সোনারগাঁ প্রতিদিন:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়ন মিরের টেক বাজার এলাকায় ইয়াবাসহ দুই যুবককে ৪৭ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় এলাকাবাসি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন— সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. আল আমিন (২৫), এবং বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্ধির পার এলাকার বাসিন্দা মৃত মাহিম মিয়ার ছেলে মো. সোহান (২৩)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
Cancel Replyসম্পর্কিত সংবাদ
জনপ্রিয় সংবাদ
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
Recent Comment
-
by admin
Thank You
-
by Rohan
Nice Article Brother
-
by Anonymous
Nice blog