news ব্রেকিং নিউজ
clock
শোক প্রকাশে ইরানী দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

শোক প্রকাশে ইরানী দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

শোক প্রকাশে ইরানী দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল


সোনারগাঁ প্রতিদিন :- ইরানে মার্কিন-ইজরাইলী হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শোক প্রকাশ ও সহমর্মিতা জানাতে  আজ ৮ মার্চ, রবিবার সকালে ঢাকাস্থ ইরানী দূতাবাসে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চ প্রতিনিধি দল। 


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্ব প্রতিনিধি দল দূতাবাসে পৌছে ইরানের জনগণ ও আয়াতুল্লাহ খামেনির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপরে আনুষ্ঠানিক শোক বইয়ে সাক্ষর করেন।


এসময় ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি প্রতিনিধি দলকে সঙ্গ দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।


ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরো ছিলেন যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ, কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto