সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধিস্থল পরিদর্শনে ডিসি
আকতার হোসেন:-নারায়য়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া শাহচিলাপুরে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধিস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধিস্থলটি পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, সোনারগাঁ একটি ঐতিহাসিক স্থান তাই এই অঞ্চলে অনেক দেশী বিদেশী পর্যটকরা আসেন।পর্যটকদের সুবিধার্থে অজু খানা,পাবলিক টয়লেট সহ প্রাথমিক ভাবে বিভিন্ন সেবা প্রদানের জন্য এখানে উন্নয়ন কাজ করা হবে। যাতে করে পর্যটকরা কোন রকম অসুবিধার সম্মুখীন না হয়।
পরিদর্শনকালে ডিসির সঙ্গে এডিসি জেনারেল সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত,সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান,সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার আল আমিন উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক সমাধিস্থল শান্তিশৃঙ্খলা ও দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন
Leave a Reply
Cancel Replyসম্পর্কিত সংবাদ
জনপ্রিয় সংবাদ
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
Recent Comment
-
by admin
Thank You
-
by Rohan
Nice Article Brother
-
by Anonymous
Nice blog