news ব্রেকিং নিউজ
clock
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে জরুরি সেবা

ঈদের ছুটিতে সোনারগাঁয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে জরুরি সেবা

ঈদের ছুটিতে সোনারগাঁয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে জরুরি সেবা  


সোনারগাঁ প্রতিদিন :- পবিত্র-ঈদ-উল-ফিতর ২০২৬  সরকারি ছুটিকালীন সময়ে স্বাস্হ্যসেবা ব্যবস্থার  কোন ঘাটতি না হয় সে লক্ষ্যে সোনারগাঁ  উপজেলা সাদিপুর ইউনিয়ন এর ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্রে  জরুরী সেবা( বিশেষকরে প্রসুতি সেবা ) দেওয়া হয়। 


   সিংরাব ও নানাখী গ্রামের দুইজন গর্ভবতী মা প্রসব সেবা নিয়ে থাকেন এছাড়াও সেবা সেবাগ্রহীতাদের পরিবার পরিকল্পনা,পুষ্টি এবং ANC(গর্ভবতী) ও PNC(প্রসব-পরবর্তী) সেবা সমূহ গুলো চলমান ছিলো।

  প্রসব  সেবা দানকারী দুইজন মা ও অভিভাবক  বলেন এই ছুটির সময় আমাদের বিপদের মুহূর্তে  যে উপকার পেয়েছি   তা বলার ভাষা নেই, আমরা রূপালী ম্যাডামের জন্য   অন্তর থেকে দোয়া করি সুন্দর ভাবে প্রসব সেবা দেওয়ার জন্য। 


উক্ত ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকার রুপালী আক্তার বলেন ঈদের ছুটির মধ্যেও কেন্দ্রে অবস্থান করছি যাতে সেবা গ্রহিতাগণ প্রয়োজনীয় সেবা পেতে বঞ্চিত না হয়, তিনি আরও বলেন উক্ত কেন্দ্রে গর্ভকালীন সময়ে গর্ভবতীগণ ANC (গর্ভবতী) সেবাগুলো নিয়ে থাকেন ছুটির দিন গুলোতেও সেবা গ্রহিতাগণ জরুরী সেবা পেয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব ইমরান আহমেদ বলেন সাদিপুর ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র (FWC) নিয়মিত নরমাল ডেলিভারি(NVD) সেবা প্রদান করা হয় এমনকি উপজেলা হতে পর্যাপ্ত লজিষ্টিক সাপ্লাই পেয়ে থাকি যার ফলে কোন প্রতিবন্দকতা সৃষ্টি হয় না যার মাধ্যমে সেবা গ্রহিতাদের আস্হা বৃদ্ধি পাচ্ছে। 

এ সময় সার্বিকভাবে সহযোগীতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মনিরা মুক্তা ও সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান । ছুটিকালীন সময়ে নারায়ণগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী সেবা কার্যক্রম চালু রাখার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলার উপ –পরিচালক জনাব শহিদুল ইসলাম।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto