news ব্রেকিং নিউজ
clock
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের আয়োজনে বিজয় দিবস পালিত

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের আয়োজনে বিজয় দিবস পালিত

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের আয়োজনে বিজয় দিবস পালিত 


আকতার হোসেন:- ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার আয়োজনে  বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‍্যালী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উদ্ধবগঞ্জ শহীদুল্লাহ প্লাজা মার্কেটের সামনে আলোচনা সভা ও বিজয় র‍্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ) আসনের হাতপাখার এমপি প্রার্থী 

সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসিহ ।

এসময় হাফেজ সাইফুল ইসলামের সঞ্চালনায়, থানা ইসলামী আন্দোলন এর সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ফারুক আহমেদ মুন্সী। 


এ সময় বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালে আমাদের বিজয় অর্জিত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে রক্ত ও জীবনের নজরানায় স্বাধীনতা অর্জন করেছে। আজকের এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করা সকল বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সন্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনা শেষে বিজয় 

র‍্যালীটি উপজেলা হয়ে মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto