সোনারগায়ে ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন
আকতার হোসেন:- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন কাজহরদী বানিয়াবাড়ি এলাকায় ভূমি সন্ত্রাসীদের হাত থেকে কৃষি জমি রক্ষার দাবিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন পালন করেন।
এ সময় তারা বলেন কিছু জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে নেওয়া হলেও অনেক সময় জোরপূর্বক মাটি কেটে নেওয়া হয়। ভূমি দস্যুরা পাশের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একাধিক ইটভাটার চাহিদা মেটাতে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে ভেকু দিয়ে আশপাশের কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে যায়। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পার্শ্ববর্তী জমির পাড় ভেঙে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
ভূমি দস্যুরা যাতে মাটি কেটে ফসলী জমি নষ্ট না করতে পারে প্রশাসনের নিকট জোরালো দাবী জানান।
ভূমি দস্যুদের আঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানান।
জমির মালিক আহত সাদ্দাম হোসেন বলেন হানিফ, মহাসিন, শারজাহান ও শানুর, জাহাঙ্গীর, রাজুর নেতৃত্বে ভূমি সন্ত্রাসীরা মাটি কেটে নিয়ে যায়। আমরা বাধা দিলে তারা আমরাদের উপর অতর্কিত হামলা চালায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply
Cancel Replyসম্পর্কিত সংবাদ
জনপ্রিয় সংবাদ
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
Recent Comment
-
by admin
Thank You
-
by Rohan
Nice Article Brother
-
by Anonymous
Nice blog