সোনারগাঁও কাঁচপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সোনারগাঁ প্রতিদিন:-নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আজিম ওরফে আজিজ হোসেন (৩৫), পিতা শাহ জালাল। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে। বর্তমানে তিনি সোনাপুর এলাকায় আক্তার হোসেন এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রুবেল (৩০), পিতা খালেক মাঝি। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর কালকিনি এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল বিমান গলিতে বাবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সূত্র জানায়, সোনাপুর এলাকায় মামুনের গ্যারেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা। এছাড়া ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার ৬০০ টাকা।
উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ৭ হাজার ৮০০ টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply
Cancel Replyসম্পর্কিত সংবাদ
জনপ্রিয় সংবাদ
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
Recent Comment
-
by admin
Thank You
-
by Rohan
Nice Article Brother
-
by Anonymous
Nice blog