নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ,রূপগঞ্জ ও
সদর মডেল থানার ওসিকে প্রত্যাহার
সোনারগাঁ প্রতিদিন:- নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল রবিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার ওসি আবদুল বারিক ও আব্দুল হালিমকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এর আগে, গত শনিবার (৪ এপ্রিল) রূপগঞ্জ থানার কর্মকর্তা সবজেল হোসেন কেও ক্লোজ করা হয় এবং তার স্থলে সালাউদ্দিন নামে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী। তিনি আরও জানান, রবিবার জারি করা এক আদেশের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার দুই ওসিকে ক্লোজ করে লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে লটারির মাধ্যমে কোন ধরনের লেনদেন ছাড়াই সারা দেশের সকল থানার ওসিদের রদবদল করা হয়েছিল। তবে কী কারণে এই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আদেশের কোনো কারণ উল্লেখ্য করা হয়নি।
Leave a Reply
Cancel Replyসম্পর্কিত সংবাদ
জনপ্রিয় সংবাদ
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
Recent Comment
-
by admin
Thank You
-
by Rohan
Nice Article Brother
-
by Anonymous
Nice blog