news ব্রেকিং নিউজ
clock
মাদকমুক্ত সোনারগাঁও উপহার দেয়া আমার চ্যালেঞ্জ - ওসি মহিবুল্লাহ

মাদকমুক্ত সোনারগাঁও উপহার দেয়া আমার চ্যালেঞ্জ - ওসি মহিবুল্লাহ

মাদকমুক্ত সোনারগাঁও উপহার দেয়া আমার চ্যালেঞ্জ - ওসি মহিবুল্লাহ



আকতার হোসেন :- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদক কারবারিদের আতঙ্কের নাম ওসি মহিবুল্লাহ ।


মাদকের এই ভয়াবহতা উপলব্ধি করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ ।


যোগদানের পর থেকে পাল্টে গেছে সোনারগাঁও উপজেলার চিত্র। কমেছে সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি, মাদক, জুয়া, চাঁদাবাজি, ছিনতাই, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ নানা ধরনের অপরাধ। বেড়েছে সেবার মান। সেইসঙ্গে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে। বিশেষ করে মাদকের উপর জেহাদ ঘোষণা করেছেন এই ওসি। মাদক রোধে অভিযানের সঙ্গে বেড়েছে মাদকদ্রব্য উদ্ধার, আসামি গ্রেপ্তার ও মামলার সংখ্যা। অভিযানের কারণে গা ঢাকা দিয়েছে চিহ্নিত মাদক কারবারিরা। অনেকে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। কারবারিরা নতুন কৌশলে মাদকদ্রব্যের কারবার শুরু করলেও কঠোর নজরদারিতে তা ধরা পড়ছে।


জানা যায়, সোনারগাঁও উপজেলার মূল সমস্যা মাদক। স্থানীয় প্রশাসন, এলাকার গণমান্য ব্যক্তি, সাধারণ বাসিন্দাসহ সবাই অতিষ্ঠ এই মাদকে। সবাই একবাক্যে বলতেন, মাদক নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছেন সোনারগাঁও থানার এই ওসি।


এখানে দিনের আলোয় বিক্রি হতো মাদক। বিশেষ করে ইয়াবার বিস্তার বেশি এসব এলাকায়। তবে ওসি মহিবুল্লাহ যোগদানের পর থেকে কমতে শুরু করেছে মাদক কারবারি।


থানা সূত্রে জানা গেছে,মাদক মামলা হয়েছে ৫৬ টি , আসামি গ্রেফতার হয়েছে ১০৮ জন ,

মাদক উদ্ধার হয়েছে গাঁজা 100 কেজির উপরে, 

ইয়াবা ২০ হাজারের উপরে,দেশী মদ ফেনসিডিল অসংখ্য মাদক উদ্ধার হয়েছে। 


সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকার সুশীল সমাজ বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের জন্য সন্ধ্যার পর  রাস্তা দিয়ে চলাচল করতেও ভয় ছিল। তবে তা এখন অনেকটা কমে এসেছে।


ওসি মহিবুল্লাহ বলেন,‘আমার প্রধান চ্যালেঞ্জ মাদক ব্যবসা বন্ধ ও মাদকমুক্ত সোনারগাঁও উপহার দেয়া। বলতে পারেন মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। এতে সোনারগাঁও অনেকেই ক্ষুব্ধ। তবে আমি বদ্ধপরিকর। মাদক নিয়ন্ত্রণে আমি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। নিজে অভিযানে যাচ্ছি। যেখান থেকেই অভিযোগ আসছে, সময়ক্ষেপন না করে সেখানেই অপারেশন চালাচ্ছি। যদিও রিস্ক থেকে যাচ্ছে তবুও পিছু হটছি না।’


এখানে মাদকের অনেকগুলো স্পট রয়েছে। প্রভাবশালীদের ছত্রছায়াতেই মূলত মাদক ব্যবসা হতো। নারী মাদক ব্যবসায়ীও জড়িত। তবে বিগত কয়েকমাসের অভিযানে অনেকটাই কমে এসেছে। যতদিন এখানে থাকবো মাদকের ব্যাপারে কোনো আপসে যাবো না

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto