সোনারগাঁয় লিটন নামের যুবককে কুপিয়ে হত্যা
সোনারগাঁ প্রতিদন:- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায়
রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।পরে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, ধারণা করছি আমার মেয়ের জামাইয়ের সঙ্গে তার কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল, আর তারাই এ কাজ করতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
Leave a Reply
Cancel Replyসম্পর্কিত সংবাদ
জনপ্রিয় সংবাদ
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
Recent Comment
-
by admin
Thank You
-
by Rohan
Nice Article Brother
-
by Anonymous
Nice blog